Sale!

1 Nozzle Softy Ice Cream Machine

  • Place of Origin: China
  • Model: ST16E
  • Voltage: 220V
  • Power: 1150W
  • Material Tank: 6L
  • Capacity: 14-18 Kg/Hour
  • Refrigerant; R22
  • Dimension: 310*670*830mm
  • Weight: 50kg [Approx.]

পণ্যটি সরাসরি ক্রয় করতে আমাদের শো-রুমে চলে আসুন। ঠিকানাঃ ৮৬ নাজিমুদ্দিন রোড, বোরহানউদ্দিন কলেজের বিপরীতে, ঢাকা-১২১১। অর্ডার করার পূর্বে আমাদের কাছে অবশ্যই পণ্যটির বর্তমান মূল্য, মডেল, ওয়ারেন্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার অনুরোধ করা হলো। সকল ধরনের মেশিনারীজ পণ্য আমাদের কাছে বিভিন্ন মডেলের এবং বিভিন্ন মূল্যে পাওয়া যায়। কাষ্টমারদের সুবিধার্থে আমরা ওয়েবসাইটে কিছূ সংখ্যক পণ্য উপস্থাপন করেছি।

মেশিনের ধারণা: চীনে তৈরি এটি একটি সফট আইস ক্রিম তৈরি করার মেশিন। এই মেশিনের সাহয্যে আপনি সুস্বাদু সফট আইসক্রিম তৈরি করতে পারবেন। যা বিশেষভাবে দোকান, ক্যাফে, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ও ছোট ব্যবসার জন্য ডিজাইন করা হয়েছে। এই মেশিনের মাধ্যমে সহজে নরম টেক্সচারযুক্ত আইসক্রিম তৈরি করা যায়, এসব আইসক্রিমের চাহিদা ব্যাপক। আর আইসক্রিমের ডিজাইন গুলা অনেক সুন্দর হয়।

মেশিনটি চালাতে আপনার ২২০ ভোল্টেজ ইলেকট্রিক লাইনের প্রয়োজন হবে। অর্থাৎ সাধারন বাসা বাড়িতে যে লাইন ইউজ করা হয় সেই লাইন দিয়ে মেশিনটি চালাতে পারবেন।

মেশিনে আপনি নীচের ফিচারগুলি পাবেন:

  • পাওয়ার: ১১৫০ ওয়াট।
  • ট্যাঙ্ক: ৬ লিটার ধারণ ক্ষমতার ট্যাঙ্ক যে ট্যাংকে আইসক্রিমের উপাদান গুলা রাখবেন।
  • উৎপাদন ক্ষমতা: প্রতি ঘণ্টায় ১৪-১৮ কেজি সফটি আইসক্রিম তৈরি করা যায়।
  • রেফ্রিজারেন্ট: R22 রেফ্রিজারেন্ট ব্যবহৃত হয়েছে।
  • কমপ্যাক্ট ডিজাইন: ৩১০*৬৭০*৮৩০ মিমি, যা বিভিন্ন জায়গায় সহজেই বসানো যায়।
  • স্টাইলিশ ও টেকসই: চীন থেকে আসা উন্নত প্রযুক্তির তাই এটি আধুনিক এবং টেকসই আর এর লুকিং জাস্ট অসাধারন। আপনার রেস্টুরেন্ট বা দোকানে এটি বসিয়ে রাখলে অনেক সুন্দর দেখাবে।
  • সহজ ব্যবহার: ব্যবহার করা সহজ, তাই নতুন ব্যবহারকারীরাও সহজে অভ্যস্ত হতে পারবেন।
  • ওজন: ৫০ কেজি।

মেশিন কিভাবে কাজ করে: মেশিনের ট্যাংকে আইসক্রিমের মিক্স ঢালা হলে, এটি নির্দিষ্ট তাপমাত্রায় ঠান্ডা করতে শুরু করে এবং মেশিনের ভিতরের কম্প্রেসার মিশ্রণটিকে দ্রুত ঠান্ডা করে নরম টেক্সচারযুক্ত আইসক্রিমে রূপান্তরিত করে। মেশিনে থাকা একক নোজল আইসক্রিম পরিবেশনের জন্য প্রস্তুত করে, যাতে করে গ্রাহক প্রয়োজনমতো কাপে বা কোনে আইসক্রিম সংগ্রহ করতে পারেন। মেশিনের স্বয়ংক্রিয় ফ্রিজিং এবং মেশানোর প্রক্রিয়া সফট আইসক্রিমের সঠিক ঘনত্ব ও মসৃণতা বজায় রাখতে সাহায্য করে, যা প্রতিবারেই সুস্বাদু ও মানসম্পন্ন সফট আইসক্রিম তৈরি করে।

মেশিনের অসুবিধা: এক নোজল থাকায় একসাথে এক ধরনের ফ্লেভারের আইসক্রিমই প্রস্তুত করা যায়।

মেশিনের পরিচালনার ধারণা: প্রথমে, মেশিনের ট্যাঙ্কে আইসক্রিম মিশ্রণ ঢেলে দিন এবং মেশিনটি চালু করুন। এরপর, নিয়ন্ত্রণ প্যানেলে বা ডিজিটাল ডিসপ্লে থেকে প্রয়োজনীয় টেম্পারাচার এবং মিশ্রণের ঘনত্ব সেট করুন। মেশিনটি কাজ শুরু করলে, এটি মিশ্রণকে ঠান্ডা করে ক্রিমি টেক্সচারে রূপান্তর করবে। আইসক্রিম প্রস্তুতির পর, প্রস্তুত আইসক্রিম নোজল দিয়ে বের করুন। ব্যবহার শেষে, মেশিনটি পরিষ্কার করতে হবে যাতে এটি দীর্ঘ সময় ভালোভাবে চলতে থাকে। এইভাবে, সহজেই সুস্বাদু সফটি আইসক্রিম তৈরি করতে পারবেন।

কোথায় কোথায় ব্যবহার করা হয়: এটি সাধারণত বিভিন্ন দোকান, ক্যাফে, রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, ফুড কোর্ট এবং বিনোদন পার্ক কেন্দ্রগুলিতে ব্যবহৃত হয়। ছোট ব্যবসা, মোবাইল ফুড ট্রাক এবং এমনকি অনুষ্ঠান ও উৎসবে সাময়িক আইসক্রিম স্টলগুলিতে এই মেশিন ব্যবহৃত হয়।

Shopping Cart
Home
Product
Videos
Account
Scroll to Top