Sale!

4 Nozzle Cone Making Machine

  • Place of Origin: China
  • Voltage: 220V
  • Power: 2400W
  • Capacity : 100-120Pcs/Hour
  • Power Source: Electric
  • Dimension: 530*430*650mm
  • Weight: 110KG [Approx.]

পণ্যটি সরাসরি ক্রয় করতে আমাদের শো-রুমে চলে আসুন। ঠিকানাঃ ৮৬ নাজিমুদ্দিন রোড, বোরহানউদ্দিন কলেজের বিপরীতে, ঢাকা-১২১১। অর্ডার করার পূর্বে আমাদের কাছে অবশ্যই পণ্যটির বর্তমান মূল্য, মডেল, ওয়ারেন্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার অনুরোধ করা হলো। সকল ধরনের মেশিনারীজ পণ্য আমাদের কাছে বিভিন্ন মডেলের এবং বিভিন্ন মূল্যে পাওয়া যায়। কাষ্টমারদের সুবিধার্থে আমরা ওয়েবসাইটে কিছূ সংখ্যক পণ্য উপস্থাপন করেছি।

মেশিন কনসেপ্ট: চীনে তৈরি এটি একটি ওয়াফার কন তৈরির মেশিন। এই মেশিনের সাহায্যে আপনারা ওয়াফার কন তৈরি করতে পারবেন। ওয়াফার কন হল কোন আকারের পছন্দের খাবারের পরিবেশন পাত্র যা প্রধানত আইসক্রিম এর সাথে ব্যবহৃত হয়। এটি মূলত একটি গাঢ় ও ক্রিসপি কোণাকৃতি বাটির মতো যা আইসক্রিম কে পরিবেশন করার জন্য ব্যবহৃত হয়। আপনি কাচামাল হিসেবে ডিম, চিনি, ময়দা, ঘি ইত্যাদি পছন্দমতো উপাদান দিয়ে রেসিপি তৈরি করে নানা সাদের ওয়াফল কোন তৈরি করতে পারবেন।
মেশিনটি চালানোর জন্য আপনাদের কোনো বানিজ্যিক লাইনের দরকার হবে না। এটি আপনারা ২২০ ভোল্টেরজ সাধারন বাসা বাড়িতে ব্যবহারিত বিদ্যুতের লাইনে চালাতে পারবেন।

এই ওয়াফার কন তৈরির মেশিনে আপনি নিচের ফিচারগুলো পাবেন:

  • বৈদ্যুতিক চালিত: ২২০V বিদ্যুৎ দ্বারা পরিচালিত, যা সাধারন বাসা বাড়িতে ইউজ হয়।
  • উচ্চ ক্ষমতা: ২৪০০W পাওয়ারের সাথে পরিচালিত হয়, যা কার্যক্ষমতা বৃদ্ধি করে।
  • আকৃতির: নির্দিষ্ট তিনকোনা আকারে ওয়াফার কন তৈরির জন্য ডিজাইন করা হয়েছে।
  • কমপ্যাক্ট সাইজ: মাত্র ৫৩০*৪৩০*৬৫০ মিমি ।
  • হালকা ওজন: প্রায় ১১০ কেজি।
  • সহজ অপারেশন: ব্যবহারকারী-বান্ধব ডিজাইন, যা মেশিনের অপারেশনকে সহজ করে।
  • ৪ নোজল ডিজাইন: একসাথে ৪টি কন তৈরি করার ক্ষমতা।

মেশিন কিভাবে কাজ করে: মেশিনটি বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে এক সময়ে একটি ওয়াফার কন তৈরি করে। ওয়াফার তৈরির কাচামাল এখানে ঢাললে তাপের সাহায্যে খুব দ্রুত কুক হয় এবং এর উপরে নোজল গুলো কোনা আকারের থাকে তাই সেগুলো কুক হওয়া অবস্থায় কোন আকারের ডিজাইন তৈরি হয়। এভাবেই মেশিনের মোল্ড বা ডাইস ব্যবহার করে বিভিন্ন ডিজাইনের ওয়াফল কন তৈরি করা যায়।

মেশিনের উৎপাদন ক্ষমতা: এই মেশিনটি প্রতি ঘণ্টায় ১০০-১২০ পিস কন তৈরির ক্ষমতা রাখে।

মেশিনের পরিচালনার সংক্ষিপ্ত ধারণা: মেশিনটি প্রথমে চালু করতে হবে। এরপর আপনার কন তৈরির কাচামাল গুলো মেশিনের মোল্ড গুলোর মধ্যে পরিমানমতো দিয়ে দিতে হবে। এরপর এর একটি হ্যান্ডেল রয়েছে। যার সাহায্যে উপরে থাকা নোজল গুলো মোল্ডের মধ্যে চাপ দেয়া হয়। এর ফলে সেটি কন আকারের তৈরি হয় এবং নির্দিষ্ট সময় পর কুক হয়ে কন তৈরি হয়ে যায়। তারপর মোল্ড টি খুলে কন গুলো সংগ্রহ করা হয় এবং পরবর্তী কন তৈরি করার জন্য প্রস্তুত করা হয়।

মেশিনটি কোথায় ব্যবহার হয়: মেশিনটি মূলত আইসক্রিম পার্লার, বেকারি, কনফেকশনারি, এবং ছোট-বড় খাদ্য উৎপাদন কেন্দ্রে ব্যবহার করা হয়। এছাড়া, এটি হোটেল, রেস্টুরেন্ট এবং রেস্তোরাঁয়ও কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে, যেখানে ওয়াফার কন তৈরি করে মিষ্টি ও অন্যান্য খাবারের সাথে পরিবেশন করা হয়। এছাড়া আপনি ব্যবসায়িক ভাবে কন তৈরি করে বাজারে সাপ্লাই দিতে পারবেন।

Shopping Cart
Home
Product
Videos
Account
Scroll to Top