মেশিন ধারণা: চীনে তৈরি এটি একটি ম্যাণুয়াল ডেট কোডিং মেশিন। এই মেশিনের মাধ্যমে আপনি প্যাকেজিং বা উৎপাদন তারিখ, মেয়াদ, খুচরা মুল্য ইত্যাদি প্রিন্ট করতে পারবেন। এটি রিবন ইঙ্ক ব্যবহার করে। এটি বিভিন্ন প্যাকেজ সামগ্রীতে যেমন প্লাস্টিকের ব্যাগ, অ্যালুমিনিয়াম কম্পোজিট, এবং পেপার-প্লাস্টিকের উপরে প্রিন্ট করতে পারে।
মেশিনটি চালানোর জন্য আপনাদের ২২০ ভোল্টেজ ইলেকট্রিক লাইনের প্রয়োজন হবে। অর্থাৎ সাধারন বাসা বাড়িতে যে লাইন ইউজ করা হয় সেই লাইনে চালাতে পারবেন।
মেশিন কিভাবে কাজ করে: প্রয়োজনীয় তথ্য (যেমন তারিখ বা ব্যাচ নম্বর) এগুলা হাতে সেট করে নিতে হয়। এই মেশিনটি রিবন ইনক ব্যবহার করে তারিখ ও অন্যান্য তথ্য মুদ্রণ করে। প্রয়োগকারী মেশিনের হাতল টেনে তথ্য মুদ্রণ করেন যা একটি রিবনের মাধ্যমে কাগজে প্রিন্ট হয়।
মেশিনের ফিচার:
- সহজ অপারেশন: মেশিনটি ব্যবহার করা খুবই সহজ, বিশেষ কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই। কর্মীরা খুব সহজে এটি পরিচালনা করতে পারে।
- তিন লাইন প্রিন্টিং: আপনি তিনটি লাইনে তথ্য (যেমন তারিখ, ব্যাচ নাম্বার) প্রিন্ট করতে পারবেন।
- রিবন ইনক প্রযুক্তি: মেশিনে রিবন ইনক ব্যবহৃত হয়, যা দীর্ঘস্থায়ী এবং পরিষ্কার প্রিন্ট দেয়। এই ইনক দ্রুত শুকিয়ে যায় এবং প্রিন্ট দীর্ঘ সময় টিকে থাকে।
- কম বিদ্যুৎ খরচ: মেশিনটি মাত্র ৪০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। তাই কারেন্ট বিল খুবই কম আসে।
- পোর্টেবল: মেশিনের ওজন মাত্র ২.৮ কেজি, তাই এটি সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা যায়।
- উৎপাদন ক্ষমতা: প্রতি মিনিটে ১০ থেকে ৩০টি পণ্যে মুদ্রণ করা সম্ভব। এটি নির্ভর করে ব্যবহারকারীর উপর।
সুবিধা: ম্যানুয়ালি পরিচালিত মেশিনে আপনি প্রতিটি মুদ্রণ কাজের উপর সরাসরি নিয়ন্ত্রণ রাখতে পারেন। কোন জায়গায় মুদ্রণ করতে হবে, কীভাবে সেটিং করতে হবে—সবকিছু আপনার হাতের নিয়ন্ত্রণে থাকে। ম্যানুয়াল মেশিনে জটিল যন্ত্রাংশ কম থাকে, ফলে রক্ষণাবেক্ষণের প্রয়োজন খুবই কম এবং কোনো বড় ত্রুটি দেখা দেওয়ার সম্ভাবনাও কম।
মেশিনের অসুবিধা: স্বয়ংক্রিয় নয়, তাই ম্যানুয়ালী পরিচালনা করতে হয়।
মেশিন পরিচালনার সংক্ষিপ্ত ধারনা: ম্যানুয়াল ডেট কোডিং মেশিনটি পরিচালনা করা খুবই সহজ। প্রথমে, মেশিনে আপনি যে তথ্য (যেমন তারিখ বা ব্যাচ নম্বর) প্রিন্ট করতে চান, তা সেট করে নিতে হবে। এরপর মুদ্রণ করার জন্য পণ্য বা প্যাকেটটি মেশিনের প্রিন্টিং স্থানে সঠিকভাবে রাখতে হবে। এরপর মেশিনের লিভার বা বোতাম চাপলে রিবন ইনক ব্যবহার করে পণ্যের উপর প্রিন্ট হয়ে যায়। পুরো প্রক্রিয়াটি ম্যানুয়ালি পরিচালিত হয়, অর্থাৎ মুদ্রণ করার প্রতিটি ধাপ কর্মীর হাতের নিয়ন্ত্রণে থাকে। এভাবে খুব দ্রুত এবং নির্ভুলতার সাথে প্রয়োজনীয় তথ্য প্রিন্ট করা যায়।।
ব্যবহারক্ষেত্র: মেশিনটি প্রধানত ফ্যাক্টরি বা কারখানায় ব্যবহার করা হয়, যেখানে পণ্যের গায়ে উৎপাদনের তারিখ, ব্যাচ নাম্বার বা মেয়াদ উত্তীর্ণের তারিখ মুদ্রণ করতে হয়। এটি খাদ্যপণ্য, ওষুধ, কসমেটিকস, ইলেকট্রনিক পণ্য, এবং বিভিন্ন প্যাকেজিং শিল্পে ব্যবহৃত হয়।





